ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের 'মার্চ টু ঢাকা': নাহিদ ইসলাম

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হলে আবারও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যেই শুক্রবার (৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই হুঁশিয়ারি দেন।


নাহিদ ইসলাম বলেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জুলাই মাসে সব দেশপ্রেমিক শক্তি একত্রিত হবে- এটাই আমাদের প্রত্যাশা। দ্রুত সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকায় মার্চ করবে। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আরও দাবি করেন, ‘আওয়ামী লীগ একটি স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী ফ্যাসিস্ট সংগঠন। তাদের নিষিদ্ধ করার জন্য বাংলাদেশপন্থি সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’


২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমেই ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের সূচনা হয়েছিল বলেও তিনি দাবি করেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৮ মে রাত থেকে এনসিপির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এরপর শুক্রবার দুপুর পর্যন্ত চলে এই বিক্ষোভ। বিকেল থেকে শাহবাগ মোড়েও অবস্থান নেন নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।


বর্তমানে রাজধানীর শাহবাগে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি চলছে এবং এটি কতদিন চলবে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ads
ads
ads

Our Facebook Page

↑